Monday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৪ এপ্রিল, ২০২১ এ ১০:৫৬ PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যস্থাপনা বিভাগের মাননীয় সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর কক্সবাজারে শুভ আগমন।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২২-০৩-২০২১ আর্কাইভ তারিখ: ৩১-১২-২০৪০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাননীয় সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী কক্সবাজার শুভ আগমন করেন। ১৭-২১ মার্চ সময় পর্যন্ত এ সফরে তিনি বিবিএস কর্তৃক পরিচালিত বিভিন্ন জরিপ ও প্রকল্পের কাজ পরিদর্শন করেন। ২০ মার্চ বিবিএস এ কর্মরত কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দিলদার হোসেন, প্রকল্প পরিচালক, জনশুমারি ও গৃহগণনা ২০২১ । জেলা পরিসংখ্যান অফিস কক্সবাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জনাব তাহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালন ও জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা রাখেন জনাব আতিকুর রহমান চৌধুরী, উপপরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান অফিস কক্সবাজার। এছাড়া ও বিবিএস এ কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি গত 21 মার্চ তারিখে জনশুমারি ও গৃহগণনা 2021 প্রকল্পের কক্সবাজার জেলার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
জেলা পরিসংখ্যান কার্...
জেলা প্রশাসকের সম্মে...

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন